|
| প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী |
শেখ হাসিনা প্রধানমন্ত্রী
দায়িত্বগ্রহণ:
৬ জানুয়ারি ২০০৯ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| মন্ত্রণালয়ের অবস্থান |
|
View
|
|
|
|
|
|
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পটভূমি |
| |
| বাংলাদেশের বিজয় অর্জনের পরপরই ১৯৭১ সালের ডিসেম্বর মাসের শেষদিকে বাংলাদেশ সচিবালয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হয়। দেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালে মন্ত্রণালয়টি হাইকোর্ট ভবনে স্থানান্তরিত হয় এবং ১৪টি সংস্থা/দপ্তরকে মন্ত্রণালয়ের আওতায় আনা হয়। ১৯৭৬ সালে বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতা-বহির্ভূত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠন করা হয়। ১৯৮৯ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিবর্তন ও পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসাবে কয়েকটি প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যক্রম প্রদানের মধ্য দিয়ে গঠিত হয় একটি আলাদা বিভাগ−সশস্ত্রবাহিনী বিভাগ। ১৯৮২ সালে মন্ত্রণালয়/বিভাগের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসকালে মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে ২১টি শাখা রাখা হয়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠিত হওয়ার পর দু’টি শাখা নবগঠিত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে স্থানান্তরিত হওয়ায় বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে শাখা সংখ্যা ১৯টি । প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাংগঠনিক ও প্রশাসনিক কাঠামোর বর্তমান রূপ ২০০১ সালে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৯৩ সালে মন্ত্রণালয় হাইকোর্ট ভবন থেকে শেরেবাংলা নগরের (গণভবন কমপ্লেক্স-এর) বর্তমান ভবনে স্থানান্তরিত হয়। |
| |
|
|
|