প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী
 শেখ হাসিনা
প্রধানমন্ত্রী

দায়িত্বগ্রহণ:
৬ জানুয়ারি ২০০৯

মন্ত্রণালয়ের অবস্থান
View
 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের বিবরণ
 
গত ২০১০-১১ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১৭টি উন্নয়ন প্রকল্পের অনুকূলে ১৮৭৪৮.০০ লক্ষ টাকা বরাদ্দ ছিল। এ বরাদ্দকৃত অর্থের মধ্যে ১৮৩৯০.৭৮ লক্ষ টাকা ব্যয় হয়েছে। আর্থিক ও বাস্তব অগ্রগতি হয়েছে ৯৮.০৯%।চলতি  ২০১১-২০১২ অর্থ বছরে এ মন্ত্রণালয়ের আওতায় ১৫টি উন্নয়ন প্রকল্প রয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-র ১টি, নৌবাহিনীর ২টি, বিমান বাহিনীর ১টি, ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-র ১টি, ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড (আইএসএসবি)-র ১টি, বাংলাদেশ জরিপ অধিদপ্তর (এসওবি)-র ১টি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)-র ৪টি, ক্যান্টনমেন্ট বোর্ডের ১টি ।
চলমান প্রকল্পগুলোর সংক্ষিপ্ত বিবরণ:
 (১)  বিএমএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ, ভাটিয়ারী, চট্টগ্রাম

সেনাসদর, কোয়ার্টার মাষ্টার জেনারেল শাখা (কিউএমজি) কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বিএমএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ, ভাটিয়ারী, চট্টগ্রাম’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ মিলিটারী একাডেমী (বিএমএ) ভাটিয়ারীতে Cadet, Trainee, Officers, Professors & Teachers Under Officers of Bangladesh National Cadet Corps, Bangladesh Civil Service (BCS) Officers এবং অন্যদের সরাসরি সেনাসদরের মাধ্যমে ফলপ্রসূ প্রশিক্ষণ প্রদানের জন্য অবকাঠামো নির্মাণসহ অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টি করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য। প্রকল্পের আওতায় ৫১,১৬৮.৬০ বর্গ মিটার আয়তনের দু’টি উইং সংবলিত একটি ১০ তলা ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে ৩,০০০ হাজার লোকের লাউঞ্জিং সুবিধাসহ একটি ব্যাংকুয়েট হল ও একাডেমিক ভবন (ক্লাস রুম, সেন্ট্রাল লেকচার হল, মডেল রুম, ল্যাংগুয়েজ ল্যাব, আইটি ল্যাব, প্রশাসনিক ভবন ও ল্যাবরেটরি) নির্মাণ।  প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২৫২৭৫.৭১ লক্ষ টাকা এবং বাস্তবায়নকাল জুলাই ২০১০ থেকে  জুন ২০১৩ পর্যন্ত। এ প্রকল্পের অনুকূলে চলতি সালের (২০১১-১২) এডিপিতে ৯০০০.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। গত অর্থবছরে আর্থিক এবং বাস্তব অগ্রগতি ১০০%। এ প্রকল্পগুলোর অনুকূলে  চলতি (২০১১-১২) অর্থবছরের এডিপিতে ২৪৩৯৪.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে।
 
(২) ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যাট হালিশহর (চট্টগ্রাম) এন্ড ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যাট রাজশাহী

সেনাসদর, জি এস শাখা কর্তৃক বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় অবকাঠামোগত ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রতিষ্ঠার মাধ্যমে চট্টগ্রাম এবং রাজশাহী সেনানিবাস ও এর পার্শ্ববর্তী এলাকার ছেলে-মেয়েদের উন্নত পরিবেশে শিক্ষালাভের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে একাডেমিক ভবন, আবাসিক ভবন নির্মাণ ও শিক্ষা সরঞ্জাম সংগ্রহ করাই এ প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪৭৭৩.০০ লক্ষ টাকা এবং বাস্তবায়নকাল জানুয়ারি ২০১০ থেকে  ডিসেম্বর ২০১২ পর্যন্ত। এ প্রকল্পের অনুকূলে চলতি সালের (২০১১-১২) এডিপিতে ১৫৮৩.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। গত অর্থবছরে আর্থিক এবং বাস্তব অগ্রগতি ১০০%।

(৩) মিরপুর সেনানিবাসে ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ স্থাপন মিরপুর, ঢাকা
 
মিরপুর সেনানিবাস ও এর পার্শ্ববর্তী এলাকার ছেলে-মেয়েদের উন্নত পরিবেশে শিক্ষালাভের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রকল্পের আওতায় ৫ তলা একাডেমিক ভবন নির্মাণ ও শিক্ষা সরঞ্জাম সংগ্রহ করা হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২৪৬৫.০০ লক্ষ টাকা এবং বাস্তবায়নকাল অক্টোবর ২০১০ থেকে জুন ২০১৩ পর্যন্ত। এ প্রকল্পের অনুকূলে চলতি সালের (২০১১-১২) এডিপিতে ১০৯১.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। গত অর্থবছরে আর্থিক এবং বাস্তব অগ্রগতি ১০০%।

(৪) Construction of Physical Facilities of the Defence Services Command and Staff College (DSCSC) at Mirpur Cantonment

মিরপুর  সেনানিবাসে  ১৯৭৭ সালে ডিএসসিএসসি প্রতিষ্ঠিত হওয়ার  পর থেকে প্রতি বছর দেশী এবং বিদেশী সামরিক  কর্মকর্তাদের উচ্চতর সামরিক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে । কিন্তু প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য কর্মকর্তা/কর্মচারীর আবাসিক ও অন্যান্য অবকাঠামোগত সুবিধা অপ্রতুল থাকায় এ প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা/প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা এবং অধিকতর মান অর্জন করা সম্ভব হচ্ছে না । এ প্রকল্পের আওতায় দেশী এবং বিদেশী সামরিক কর্মকর্তাদের উচ্চতর সামরিক প্রশিক্ষণ প্রদান করার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীর জন্য ৮ তলা একাডেমিক ভবন এবং ১৪ তলা আবাসিক ভবন নির্মাণসহ অন্যান্য সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে।  প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৮০৫৭.০০ লক্ষ টাকা এবং বাস্তবায়নকাল জানুয়ারি ২০০৯ থেকে  ডিসেম্বর ২০১২ পর্যন্ত। এ প্রকল্পের অনুকূলে চলতি সালের (২০১১-১২) এডিপিতে ২০৭৭.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। গত অর্থবছরে আর্থিক এবং বাস্তব অগ্রগতি ১০০%।

(৫) বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম ও খুলনায় বিএন স্কুল ও কলেজের জন্য আনুষঙ্গিক কাজসহ একাডেমিক ভবন নির্মাণ

  বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম ও খুলনা এবং এর পার্শ্ববর্তী এলাকার ছেলে-মেয়েদের উন্নত পরিবেশে শিক্ষাদানের লক্ষ্যে  এ প্রকল্পের আওতায় ২টি একাডেমিক ভবন নির্মাণ ও শিক্ষা সরঞ্জামাদি সংগ্রহ করা প্রকল্পটির মূল উদ্দেশ্য।   প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২১৯৮.০০ লক্ষ টাকা এবং বাস্তবায়নকাল জানুয়ারি ২০০৯ থেকে  জুন ২০১২ পর্যন্ত। এ প্রকল্পের অনুকূলে চলতি সালের (২০১১-১২) এডিপিতে ৫৯৯.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। গত অর্থবছরে আর্থিক এবং বাস্তব অগ্রগতি ১০০%।

(৬) নৌবাহিনী স্কুল ও কলেজের একাডেমিক ভবন নির্মাণ, মংলা, বাগেরহাট

অবকাঠামোগত ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর বাগেরহাট জেলার মংলা এবং এর পার্শ্ববর্তী এলাকার ছেলে-মেয়েদের উন্নত পরিবেশে শিক্ষালাভের সুযোগ সৃষ্টি করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য। প্রকল্পের আওতায় ৫তলা একাডেমিক ভবন ও খেলার মাঠ নির্মাণসহ শিক্ষা সরঞ্জাম সংগ্রহ করা হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৩৭০.০০ লক্ষ টাকা এবং বাস্তবায়নকাল জুলাই ২০১০ থেকে জুন ২০১৩ পর্যন্ত।  এ প্রকল্পের অনুকূলে চলতি সালের (২০১১-১২) এডিপিতে ৫৯৯.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। গত অর্থবছরে আর্থিক এবং বাস্তব অগ্রগতি ১০০%।

(৭) বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি শমসেরনগর, মৌলভীবাজার এবং পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইল বিএএফ শাহীন স্কুল ও কলেজ স্থাপন

বাংলাদেশ বিমানবাহিনী কর্তৃক টাঙ্গাইলের পাহাড়কাঞ্চনপুর এবং মৌলভীবাজারের শমশেরনগরস্থ বিমানবাহিনীর কর্মকর্তা/কর্মচারীদের সন্তানাদি এবং আশেপাশের এলাকার ছাত্র-ছাত্রীদের উন্নত পরিবেশে লেখা-পড়ার জন্য এ প্রকল্পের আওতায় ২টি একাডেমিক ভবন, ২টি আবাসিক ভবন, প্রশাসনিক ভবন, খেলার মাঠ নির্মাণ ও শিক্ষা সরঞ্জাম সংগ্রহ করা প্রকল্পটির মূল উদ্দেশ্য।  প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩৮৩৬.১৭৮ লক্ষ টাকা এবং বাস্তবায়নকাল জানুয়ারি ২০০৯ থেকে  জুন ২০১২ পর্যন্ত। এ প্রকল্পের অনুকূলে চলতি সালের (২০১১-১২) এডিপিতে ৯১২.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। গত অর্থবছরে আর্থিক এবং বাস্তব অগ্রগতি ১০০%।
 

(৮)  মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর জন্য আনুষঙ্গিক কাজসহ বাসস্থান নির্মাণ

মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্সে আগত দেশী বিদেশী অফিসার এবং স্টাফ ও ছাত্রদের জন্য ৯ তলা ই টাইপ ভবন ও ১৪ তলা সি/ডি টাইপ ভবন নির্মাণ কাজসহ বহুতল বাসস্থান নির্মাণ প্রকল্পটির মূল উদ্দেশ্য। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৬০৮২.০০ লক্ষ টাকা এবং বাস্তবায়নকাল জানুয়ারি ২০১০ থেকে  জুন ২০১২ পর্যন্ত। এ প্রকল্পের অনুকূলে চলতি সালের (২০১১-১২) এডিপিতে ১৫৯১.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। গত অর্থবছরে আর্থিক এবং বাস্তব অগ্রগতি ১০০%।

(৯) ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট অব ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড (আইএসএসবি) 

স্বাধীনতার পর থেকে আইএসএসবি কর্তৃক আন্তঃবাহিনী কর্মকর্তা নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কিন্তু এ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো অপ্রতুল এবং বিদ্যমান অবকাঠামোসমূহ জরা-জীর্ণ হওয়ার প্রেক্ষাপটে এর উন্নয়ন অপরিহার্য হয়ে পড়েছে। বাহিনীত্রয়ের জন্য কর্মকর্তা নিয়োগের কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পাদনের লক্ষ্যে এ প্রকল্পের আওতায় টেষ্টিং হল, যানবাহনের শেড এবং অফিসার্স মেসসহ আনুষঙ্গিক সুবিধাদি সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ/উন্নয়নই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২০৮০.০০ লক্ষ টাকা এবং বাস্তবায়নকাল মার্চ ২০১০ থেকে  জুন ২০১৩ পর্যন্ত। এ প্রকল্পের অনুকূলে চলতি সালের (২০১১-১২) এডিপিতে ৮০০.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। গত অর্থবছরে আর্থিক এবং বাস্তব অগ্রগতি ১০০%।

 (১০) Improvement of Digital Mapping System of Survey of Bangladesh

বাংলাদেশ জরিপ অধিদপ্তরের আওতায় ঢাকার মিরপুর দামালকোটে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের নিজস্ব জায়গায় একটি ডিজিটাল ম্যাপিং সেন্টার স্থাপন, বাংলাদেশের পাঁচটি বিভাগীয় শহরের (চট্টগ্রাম, খুলনা,বরিশাল,রাজশাহী ও সিলেট) তথ্যসমৃদ্ধ ১:৫,০০০ স্কেলের ১৬০টি ডিজিটাল টপোগ্রাফিক ম্যাপ এবং ১৬০টি ম্যাপ শীটের ডিজিটাল ডাটাবেজ প্রণয়ন, সমগ্র বাংলাদেশের জন্য ১:২৫,০০০ স্কেলের ৯৫৪টি ম্যাপ শীট প্রণয়ন এবং বাংলাদেশ জরিপ অধিদপ্তরের ডিজিটাল টপোগ্রাফিক মানচিত্র প্রণয়নের ক্ষমতা বৃদ্ধি করা প্রকল্পটির মূল উদ্দেশ্য। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৮১৪৩.০০ লক্ষ টাকা এবং বাস্তবায়নকাল  জুলাই ২০০৭ থেকে  জুন ২০১৬ পর্যন্ত। এ প্রকল্পের অনুকূলে চলতি সালের (২০১১-১২) এডিপিতে ৩৩৫৫.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। গত অর্থবছরে আর্থিক এবং বাস্তব অগ্রগতি ৯৭.৬৫%।

(১১) পঞ্চগড়, খাগড়াছড়ি, বান্দরবান, কিশোরগঞ্জ এবং কক্সবাজারে ১ম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপন

বাংলাদেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কালবৈশাখী, টর্নেডো,বন্যা, খরা ইত্যাদি দ্বারা প্রতি বছরই জীবন ও সম্পদের প্রচুর ক্ষতি সাধিত হয়। সঠিক ও সময়মত আবহাওয়া পূর্বাভাস ও সতর্কবাণী প্রদানের মাধ্যমে এ ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেকাংশে লাঘব করার জন্য এ প্রকল্পের আওতায় ৫টি প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার (ভূমি অধিগ্রহণ, ভবন নির্মাণ ও আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা) স্থাপন করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২৪৪৫.০০ লক্ষ টাকা এবং বাস্তবায়নকাল জানুয়ারি ২০০৯ থেকে জুন ২০১৩ পর্যন্ত। এ প্রকল্পের অনুকূলে চলতি সালের (২০১১-১২) এডিপিতে ৮৫০.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। গত অর্থবছরে আর্থিক অগ্রগতি ৯০.০৯% এবং বাস্তব অগ্রগতি ১০০%।

(১২) Up-gradation of Agro-Meteorological Services

কৃষি আবহাওয়া পূর্বাভাস সময়মত প্রদানের মাধ্যমে বাংলাদেশের কৃষকদের বপন ও রোপণ, সার প্রয়োগ, কীটনাশক ঔষধ প্রয়োগ ইত্যাদির  সঠিক সময় সম্পর্কে  উপদেশবার্তা কৃষকদের পর্যায়ে পৌঁছে  দেয়ার ব্যবস্থা  গ্রহণের  জন্য  প্রকল্পের আওতায় ৭টি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার (ভূমি অধিগ্রহণ, ভবন নির্মাণ ও আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা) স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং ক্ষয়-ক্ষতি লাঘবের প্রক্রিয়ায় এটি বিরাট অবদান রাখবে।  প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪৩৪২.০০ লক্ষ টাকা এবং বাস্তবায়নকাল জুলাই ২০০৯ থেকে জুন ২০১৩ পর্যন্ত। এ প্রকল্পের অনুকূলে চলতি সালের (২০১১-১২) এডিপিতে ১২৬৮.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। গত অর্থবছরে আর্থিক  অগ্রগতি ৯৭.৯২% এবং বাস্তব অগ্রগতি ১০০%।

(১৩) Development of Human Capacity on Operation of Weather Analysis and Forecasting

প্রকল্পটি জাপানী কারিগরী সহায়তায় বাংলাদেশ আবহাওয়া কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। আবহাওয়া উপাত্ত বিশ্লেষণ ও পূর্বাভাস পদ্ধতি উন্নয়নের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আবহাওয়া তথ্য-উপাত্ত উন্নয়ন এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্পের আওতায় জাইকার সহায়তায় মানব সম্পদ উন্নয়ন ও আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ কার্যক্রম চলছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় মোট ২৫০০.২১ লক্ষ ( প্রঃসাঃ ২২৬৯.০০ লক্ষ) টাকা এবং বাস্তবায়নকাল জুলাই ২০১০ থেকে ডিসেম্বর ২০১২ পর্যন্ত। এ প্রকল্পের অনুকূলে চলতি সালের (২০১১-১২) এডিপিতে ১৩০.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। গত অর্থবছরে আর্থিক অগ্রগতি ৪৬.০৩% এবং বাস্তব অগ্রগতি ১০০%।
 
(১৪) নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন সিস্টেম স্থাপন

প্রকল্পটি বাস্তবায়িত হলে (NWP-2nd) Real Time Weather মনিটরিং, পর্যবেক্ষণ এবং সঠিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস প্রদানসহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের স্বল্পমেয়াদী, মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদী আবহাওয়া পূর্বাভাস প্রদানের ক্ষমতা অর্জন সম্ভব হবে। এ ছাড়া প্রকল্পটি বাস্তবায়িত হলে ঘূর্ণিঝড়ের আগমন ও উপকূলে আঘাত হানার স্থান ও সময়, বন্যার পূর্বাভাস প্রদান তথা উন্নত প্রযুক্তি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কার্যক্রমের ব্যাপক গুণগত উন্নতি সাধিত হবে। ফলে জীবন ও সম্পদের ক্ষয়-ক্ষতি হ্রাস পাবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় মোট ১৮৮৫.০০ লক্ষ টাকা এবং বাস্তবায়নকাল জুলাই ২০১১ থেকে জুন ২০১৪ পর্যন্ত। এ প্রকল্পের অনুকূলে চলতি অর্থবছরের (২০১১-১২) এডিপিতে ৮০০.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে।

(১৫) সিরাজ-খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল স্থাপন

প্রকল্পটি গত ৩১ মে ২০১১ তারিখে মাননীয় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক অনুমোদিত হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৪৫৬.৮১ লক্ষ টাকা। বাস্তবায়নকাল জানুয়ারি ২০১১ থেকে জুন ২০১২ পর্যন্ত। উন্নত চিকিৎসার সুবিধার্থে এ প্রকল্পের আওতায় আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি সংগ্রহ করা হবে।  প্রকল্পের  অনুকূলে চলতি সালের (২০১১-১২)  এডিপিতে এখনও কোন বরাদ্দ পাওয়া যায়নি।